সত্যাপেক্ষ অষ্টম অধ্যায় সমস্ত প্রশ্ন-উত্তর PDF | দর্শন দ্বাদশ শ্রেণি | ক্লাসঘর |

সত্যাপেক্ষ বচন কাকে বলে? সত্যাপেক্ষ বচন কয় প্রকার ও কি কি? সত্যাপেক্ষ– অষ্টম অধ্যায় সমস্ত প্রশ্ন-উত্তর | দর্শন  দ্বাদশ শ্রেণি | ক্লাসঘর | 


 সত্যাপেক্ষ 


1. সত্যাপেক্ষ বচন কাকে বলে?

     যে যৌগিক বচনের সত্যমূল্য তার অঙ্গ বাক্যের সত্যমূল্যের উপর নির্ভর করে
তাকে সত্যাপেক্ষ বচন বলে।

2. সত্যাপেক্ষ বচন কয় প্রকার ও কি কি?

     তিন প্রকার। যথা-স্বতঃসত্য, স্বতঃমিথ্যা ও আপতিক বচন।

● স্বতঃসত্য বচন– যে যৌগিক বচনে সত্যসারণীর মূল স্তম্ভের সারিগুলি সত্য হয়
তাকে বলে স্বতঃসত্য বচন।

● স্বতঃমিথ্যা বচন– যে যৌগিক বচনে সত্যসারণীর মূল স্তম্ভের  সারি গুলি মিথ্যা হয় তাকে বলে স্বতঃমিথ্যা বচন।

● আপতিক বচন- যে যৌগিক বচনে সত্যসারণীর মূল স্তম্ভের সারি গুলিতে সত্য-মিথ্যার
মিশ্রণ থাকে তাকে আপতিক বচন বলে।

3.  যোজক কি?

    যে চিহ্ন বা অংশ দ্বারা  যৌগিক বচনের দুটি উপাদান বাক্য যুক্ত করা হয় তাকে বলে যোজক।যেমন- যদি
তবে, অথবা, ও, এবং ইত্যাদি।

4. ধ্রুবক কি?

    যৌগিক বচনের যোজক জ্ঞাপক চিহ্নকে ধ্রুবক বলে। 

যেমন- “v” , “. “

5. সত্যাপেক্ষক কাকে বলে?

     সত্যাপেক্ষ বচনের  আকারকে সত্যাপেক্ষক বলে।

6. গ্রাহক কাকে বলে?

     যে প্রতীক চিহ্নের স্থানে আমরা কোন পদ বা বচন বসাই তাকে গ্রাহক বলে।

7. গ্রাহক কয় প্রকার ও কি কি?

    দুই প্রকার। যথা- পদ গ্রাহক ও বচন গ্রাহক।

● পদ গ্রাহক- যে প্রতীক চিহ্ন আমরা কোন পদের পরিবর্তে ব্যবহার করি তাকে পদ
গ্রাহক বলে। 

    যেমন- সকল মানুষ হয় মরণশীল।

       এখানে “মানুষ” পদের পরিবর্তে P এবং “মরণশীল” পদের পরিবর্তে
Q বসাতে পারি। তাই P ও Q হল পদগ্রাহক প্রতীক।

● বচন গ্রাহক প্রতীক- যখন কোন প্রতীক চিহ্নের স্থানে আমরা কোন পদ বা বচন বসাই
তখন সেটি হল বচনগ্রাহক প্রতীক।

 যেমন-  P v Q

     
রাম যাবে অথবা শ্যাম যাবে।

8. যৌগিক বচন কয় প্রকার ও কি কি?

    পাঁচ প্রকার। যথা- নিষেধক, সংযৌগিক, প্রাকল্পিক, বৈকল্পিক ও দ্বি-প্রাকল্পিক।

9. নিষেধক বচন কাকে বলে?

    যে যৌগিক বচনে মূল বক্তব্যকে অস্বীকার করা বোঝায়, তাকে নিষেধক বচন বলে।

 যেমন- আমি স্কুলে
যাব না।

বচন– এমন নয় যে আমি স্কুলে যাব।

● বচনের আকার–   P (একে বলে
curl/negation)

10. সংযৌগিক বচন বা আপতিক বচন কাকে বলে
উদাহরণ দাও।

     যে বচনে এবং, ও,
কিন্তু জাতীয় যোজক দ্বারা দুটি উপাদান বাক্য যুক্ত করা হয় তাকে সংযৌগিক বচন বলে।

 যেমন- রাম যাবে এবং
শ্যাম যাবে।

● প্রতীকী আকার – P. Q ( . একে বলে dot)

11. প্রাকল্পিক বচন কী?

    যে বচনে “যদি–তবে” জাতীয় যোজক দ্বারা দুটি উপাদান বাক্য যুক্ত
করা হয়, তাকে প্রাকল্পিক বচন বলে।

 যেমন- যদি রাম আসে
তবে শ্যাম যাবে।

12. বৈকল্পিক বচন কি?

     যে বচনে “হয়
বা না হয়”, “কিংবা”, “অথবা”- এই জাতীয় যোজক দ্বারা দুটি
উপাদান বাক্য যুক্ত করা হয় তাকে বৈকল্পিক বচন বলে।

 যেমন- রাম যাবে অথবা
শ্যাম যাবে।

প্রতীকী আকার- P v Q (v একে বলে vel)

■ সত্য সারণী গঠনের নিয়ম-

i. যৌগিক বচনে একটি উপাদান বাক্য থাকলে সত্য সারণীর দুটি সারি হয়। যার
উপাদান বাক্যের নিচে একটি T এবং একটি F উপরনিচ পরপর বসে।

ii. যৌগিক বচনে দুটি উপাদান বাক্য থাকলে সত্য সারণীর চারটি সারি হয়। যার
প্রথমটির নিচে দুটি T এবং দুটি F এবং দ্বিতীয়টির নিচে একটি Tও একটি F পরপর বসে।

iii. তিনটি উপাদান বাক্য থাকলে আটটি সারি হবে। যার প্রথমটির নিচে চারটি T
এবং চারটি F, দ্বিতীয়টির নিচে দুটি Tএবং দুটি F এবং তৃতীয়টির নিচে একটি T ও একটি
F হবে।

● সংকেত কি?

    সংকেত হলো একটি কৃত্রিম চিহ্ন।

● নির্দেশক স্তম্ভ কি?

    যে স্তম্ভের নির্দেশ অনুসারে সত্যসারণীর মূল স্তম্ভের সত্য মূল্য নির্ধারণ
করা হয়,
  তাকে নির্দেশক স্তম্ভ বলে।

● ফল স্তম্ভ বা প্রধান স্তম্ভ কি?

    সত্য সারণির যে স্তম্ভটি থেকে সত্য মূল্য নির্ধারণ করা হয়, তাকে ফল স্তম্ভ
বলে।

● প্রাতিকল্পিক বচন কাকে বলে?

     যে বচনে সংযৌগিক
বচনাকারকে অস্বীকার করা হয়, তাকে প্রাতিকল্পিক বচন বলে।

● সংযোগী কি?

     সংযৌগিক বচনের উপাদান
বচনগুলি কে সংযোগী।

● সংকেত কি?

     সংকেত হলো একটি প্রতিনিধিত্বমূলক
চিহ্ন যার সাহায্যে বাক্য বা বচন বা তার কোন অংশকে নির্দেশ করা হয়।

● প্রতীক কি?

    কোন কিছু ব্যক্ত করার বা কোন কিছু নির্দেশ করার জন্য যে চিহ্ন বা সংকেত
ব্যবহৃত হয় তাই হল প্রতীক।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Scroll to Top